শিক্ষা

পেছাতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সময় পেছানো হতে পারে। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে। এ সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে এখনও ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। যেহেতু এবার কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, তাই বিশ্ববিদ্যালয় খোলার পর ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কেউ যদি বিশ্ববিদ্যালয় খোলার আগে ভর্তি পরীক্ষা নেয় তবে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা, আর বিশ্ববিদ্যালয় খুললে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি-পাঠ শুরু হবে। তাই উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

তবে যারা এখনও যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করেনি তারা যেন ক্লাস কার্যক্রম শুরুর পর সময় নির্ধারণ করেন, আমাদের পক্ষ থেকে এমনটাই আহ্বান জানানো হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করতে আমরা ইউজিসির সঙ্গে আলোচনা করব। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তাবিত কোনো সময় নির্ধারণ করা হলেও তা পিছিয়ে দেয়া হতে পারে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা