‘হলে উঠতে হলে ভ্যাকসিন নিতে হবে’  
শিক্ষা

‘হলে উঠতে হলে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিতে হবে’  

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিয়ে হলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যারা জোর করে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেছেন তাদের হল ছাড়ার আহ্বান জানিয়েছেন। হলে উঠতে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটায় অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দিয়ে হলে নেওয়া হবে। আর বয়সসীমার কারণে বিসিএস পরীক্ষায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না।


শিক্ষামন্ত্রী জানান, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে।

দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এরই মধ্যে ঢাবির শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা তারা ভেঙে সোমবার সকালে হলে ঢুকেছেন। তার আগে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে জাহাঙ্গীরনগরে আল বেরুনি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ফজিলাতুন্নেসা হল, নওয়াব ফয়জুন্নেসা হল, শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল ও জাহানারা ইমাম হলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিন্তু প্রশাসন তালা লাগিয়ে দিলে আবারও সোমবার সকালে তারা ভেঙে হলে ঢুকে পড়েন।

সংবাদ সম্মেলনে ঢাবি এবং জাবির বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, সব বিশ্ববিদ্যালয়ের জন্য হল খোলার সিদ্ধান্ত (১৭ মে) প্রযোজ্য হবে। আমরা সময় নিচ্ছি কারণ প্রায় এক বছর ধরে হলগুলো বন্ধ রয়েছে, হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা দরকার। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করে হল ত্যাগের আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার পড়াশোনার জন্য হলে উঠতে চাচ্ছেন। আমরা বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দিচ্ছি। বয়সসীমার কারণে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।

তবে হল খোলার অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করতে পারে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা