শিক্ষা

ঢাবির হল খুলছে ১৩ মার্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিলের সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোন বাধা নেই।

অন্যদিকে শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা