শিক্ষা

ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমামানের ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমরা চাইনা শিক্ষার্থদের জীবন থেকে একটি বছর চলে যাক। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনারা কেউ এ রেজান্ট নিয়ে কোনো মন্তব্য করবেন না। এমনিতে শিক্ষার্থীরা একটি বছর স্কুল কলেজে যেতে না পেরে শিক্ষার্থীরা ঘরে বসে অন্য রকম মনস্ক হয়ে পড়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

জনসংযোগ কর্মকর্তা খায়ের জানান, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা-প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষা-প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষাকেন্দ্রে অথবা শিক্ষা-প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষা-প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা