মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত
শিক্ষা

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টে রিট পিটিশন চলমান থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় অনলাইন লটারির কার্যক্রম স্থগিত করে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় লটারি কার্যক্রম স্থগিত করা হলো। পরিবর্তীকালে লটারির তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে।

বিজ্ঞিপ্তির অনুলিপি সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা