শিক্ষা

ঢাবির হল খুলে দেয়ার দাবিতে অবস্থানে ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় স্বাস্থ্যবিধি নিশ্চিত হল খুলে দেয়াসহ আরও তিন দফা দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদ অবস্থান কর্মসূচি পালন করে। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক তারিকুল ইসলাম তারেক, ঢাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সদস্য মোহাম্মদ সানাউল্লাহ, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ রাসেল প্রমুখ।

বিন ইয়ামিন মোল্লা বলেন, হল না খুলে পরীক্ষা নেয়া মানে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়া। নারী শিক্ষার্থীরা আরও বেশি বিপাকে পড়বেন। শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও প্রশাসনের নীরব ভূমিকায় তারা উদ্বেগ-উৎকণ্ঠা পড়েছে। ছাত্র অধিকার পরিষদ অবস্থান কর্মসূচি থেকে প্রশাসনকে হল খুলে দেয়অর আহ্বান জানাচ্ছে।

পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বলেন, ঢাবিতে অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার। এত সংখ্যক শিক্ষার্থীকে ঝুঁকির মধ্যে ফেলার অধিকার প্রশাসনের নেই। প্রশাসনের নিকট আমাদের দাবি আপনারা পরীক্ষা নিন সমস্যা নেই। তবে আবাসিক হল খুলে দিতে হবে।

ছাত্র অধিকার পরিষদের চার দাবি :
১. অগ্রাধিকারভিত্তিতে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিতে হবে। এক্ষেত্রে মেডিকেল সেন্টারে করোনা ইউনিট স্থাপন ও পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে। হলে প্রবেশ ও বাহির হওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত চেকিং ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। প্রতি ফ্যাকাল্টিতে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে এবং অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে হবে।

২. পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ দিতে হবে। প্রয়োজনে মেকাপ ক্লাসের ব্যবস্থা করতে হবে।

৩. ডিভাইস সমস্যায় থাকা শিক্ষার্থীদের ডিভাইস দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। দ্রুত ডিভাইস দেয়ার ব্যবস্থা করতে হবে।

৪. সকল শিক্ষার্থীদের ইন্টারনেট কেনার ন্যূনতম খরচ দিতে হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

পিএসসির সাবেক গাড়িচালক আবেদপুত্র সিয়ামের বিচার শুরু

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠনের...

দেশের কারাগারে দ্বিগুণ বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর চাঞ্চল্যকর তথ্য

দেশের কারাগার ব্যবস্থায় চাপ ক্রমেই বাড়ছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্র...

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন...

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অ...

বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন: শিক্ষামন্ত্রী

প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিক্ষাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা