শিক্ষা

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নীল দল

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল জয়ী হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নীল দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম জয়ী হয়েছেন।

এছাড়া ১০টি সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং অধ্যাপক ড. নিসার হোসেন জয়ী হয়েছেন।

শিক্ষক সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ টি পদে আর কেউ প্রার্থীতা না করায় নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় ঘোষণা করা হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা