শিক্ষা

স্থায়ী ক্যাম্পাস ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়

নিজস্ব প্রতিবেদক : স্থায়ী ক্যাম্পাস ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় চালানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ৭ বছর আগে করা আইন অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়ার পরও রাজধানীসহ আশেপাশের এলাকায় ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়।

রোববার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন মুক্তি স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকার পর কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করতে যেন না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে নাসরীন মুক্তি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যাল পরিচালনায় সাময়িক অনুমতিপত্রে বেশকিছু শর্ত দেয়া হয়। এর মধ্যে অন্যতম হলো নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলে সেখানে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা। বেশকিছু বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে গেলেও কয়েকটি প্রতিষ্ঠান অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর এ বিষয়ে পদক্ষেপ নিতে ইউজিসিকে চিঠি দেয়া হয়েছে।

স্থায়ী ক্যাম্পাস থাকার পরও অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনাকারী বিশ্ববিদ্যালয়গুলোর একটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আশুলিয়ায় প্রায় ৬০ একর জায়গা নিয়ে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়টি। সেখানে বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও এখনও শহরের অস্থায়ী ক্যাম্পাসগুলো বন্ধ করছে না ড্যাফোডিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখপাত্র মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী সংখ্যা ও অবকাঠামো বিবেচনায় ড্যাফোডিল অনেক বড় আকারের বিশ্ববিদ্যালয়। এজন্য আমাদের স্থানান্তর প্রক্রিয়ায় বেশি সময় লাগছে।

বিশেষ করে আমাদের ল্যাবগুলো স্থানান্তরে বেশি সময় লেগেছে। তবে আমরা স্থানান্তর প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছি। এখন সব প্রোগ্রামের ভর্তি কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে চলছে। আগে যারা ভর্তি হয়েছে, তাদের শিক্ষা কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাসে নেয়া হচ্ছে।

একইভাবে মোহাম্মদপুরে স্থায়ী ক্যাম্পাস থাকা সত্ত্বেও ধানমন্ডির অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালাচ্ছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)। বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা বলেন, আমাদের বেশির ভাগ কার্যক্রমই পরিচালিত হচ্ছে স্থায়ী ক্যাম্পাসে। অনার্স পর্যায়ের সব কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়েছে। এখন ভর্তি কার্যক্রম ও মাস্টার্সের কিছু প্রোগ্রামের কার্যক্রম ধানমন্ডিতে রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সর্বশেষ হালনাগাদকৃত তথ্যমতে, বর্তমানে দেশের ৭৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়ে যাওয়ার কথা। যদিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম স্থানান্তর করেছে মাত্র ২৮টি বিশ্ববিদ্যালয়। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর প্রক্রিয়া সন্তোষজনক পর্যায়ে নেই।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে আমরা স্থায়ী ক্যাম্পাস ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষারমান যাচাই করছি। যেসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস থাকার পরও অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে দেশের অনুমোদিত মোট বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৭টি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ৯৭টি বিশ্ববিদ্যালয়ে। সাতটি বিশ্ববিদ্যালয় এখনো শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পায়নি। আর তিনটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা