শিক্ষা

আবাসিক হল বন্ধ রেখে রাবিতে পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, রাবি : স্বাস্থ্যবিধি মেনে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ও স্নাতকোত্তরের আটকে থাকা চূড়ান্ত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ২ জানুয়ারি। তবে আবাসিক হল বন্ধ রেখেই শুধু ২০১৯ সালে স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরীক্ষা হবে।

সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শিক্ষা পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সভা হয়৷

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষাগুলো শুরু হবে ২ জানুয়ারি। বিভিন্ন বিভাগের ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা হবে। পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, ‘পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা বন্ধ রাখা হবে। পরবর্তী সময়ে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা