সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন

জিসান নজরুল, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আজ ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে বায়োটেড ও আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইবি শাখার যৌথ আয়োজনে এটি হয়।

ক্যাম্পেইনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. একে এম নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম। মুখ্য আলোচক ছিলেন বায়োটেডের নির্বাহী পরিচালক ড. সওগাতুল ইসলাম। ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম।

আরও পড়ুন : ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা

ক্যাম্পেইনে মুখ্য আলোচকের বক্তব্যে ড. সওগাতুল ইসলাম থ্যালাসেমিয়ার প্রতিকার ও প্রতিরোধে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘থ্যালাসেমিয়া নিয়ে ইউনিভার্সিটিতে কাজ করার পাশাপাশি গ্রাম লেভেলে কাজ করা উচিত। কারণ গ্রামের মানুষদের মাঝে এইসব সমস্যা নিয়ে বেশি অসচেতনতা রয়েছে। তাই তাদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। তাহলে আমরা থ্যালাসেমিয়া থেকে রক্ষা পাবো। আমরা নিজেরা থ্যালাসেমিয়া থেকে সচেতন হবো এবং অন্যকেও সচেতন করবো।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা