সংগৃহীত ছবি
শিক্ষা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের ৩ সপ্তাহের বেশি সময়ে মাত্র ৮০ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

আরও পড়ুন: শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য জানিয়েছে।

পিএসসির পরীক্ষা শাখার একজন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৭৭ হাজারের কিছু বেশি আবেদন ফি পরিশোধসহ জমা পড়েছে। অনেকে আবেদন ফরম পূরণ করলেও ফি জমা দেননি। সব মিলিয়ে ৮০ হাজারের মতো প্রার্থী আবেদন ফরম পূরণ করেছেন।

বিগত বিসিএসগুলোতে সাধারণত ২০-২৫ দিন আবেদনের সুযোগ দেওয়া হতো। এবার সময় বাড়িয়ে একমাস করা হয়েছিল। আবেদনে ‘ধীরগতি’ ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সময় আরও প্রায় একমাস বাড়ানো হয়েছে। ফলে এবার প্রার্থীরা আবেদনে সময় পাচ্ছেন প্রায় ২ মাস।

আগে বিসিএসে আবেদন করতে ৭০০ টাকা ফি লাগতো। বাইরে থেকে আবেদন ফরম পূরণসহ অন্যান্য খরচ মিলিয়ে খরচ পড়তো ১ হাজার টাকার মতো। সদ্য স্নাতক শেষ করা বেকারদের জন্য এ টাকা জোগাড়ও ছিল কষ্টসাধ্য। সে সংকট এবার নেই। সরকার বিসিএসে আবেদন ফি একধাপে কমিয়ে মাত্র ২০০ টাকা করেছে। ফলে প্রার্থীদের জন্য আবেদনের পথ সহজ হয়েছে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

পিএসসির ওই কর্মকর্তা বলেন, প্রার্থীরা কে, কখন আবেদন করবেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তাছাড়া এবার সময় অনেক বেশি। এখনো একমাসের বেশি সময় আবেদন করা যাবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে স্নাতক পরীক্ষা পিছিয়ে গেছে। সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা। দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় ৪৭তম বিসিএসে আবেদন করা নিয়ে বিপাকে পড়েছেন তারা।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, ‘সেশনজটসহ কিছু সংকট আছে। সেগুলো বিবেচনা করে আমরা একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছি। প্রায় একমাস সময় বাড়ানো হয়েছে। অবতীর্ণ প্রার্থীর বিসিএসে আবেদন নিয়ে যে নিয়ম ছিল, তাতেও সংশোধনী দিয়েছি। আশা করি, উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা