সংগৃহীত ছবি
শিক্ষা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

নজরুল ইসলাম, ইবি : ফিলিস্তিনে ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন : রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগের আহ্বান

মঙ্গলবার (৭ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান 'ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট' এর প্রতি গণসংহতি প্রকাশ করা হয়।

এসময় শিক্ষার্থীদের গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনি শিশু হত্যা আর নয় ও আমরা ফিলিস্তিনদের পক্ষেসহ প্রভৃতি ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড হাতে অংশ নিতে দেখা যায়।

আরও পড়ুন : উপজেলা ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে

এসময় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, যারা মানবতার কথা বলে তারাই আজ বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকা আজ ফিলিস্তিনের স্বাধীনতা চাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অনবরত তাদের গ্রেপ্তার করছে আমেরিকান প্রশাসন। তাই আমরা আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলী বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। এই নির্মম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আল হাদিস বিভাগের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ বলেন, জাতিসংঘ ও বিশ্ব নেতারা ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হলেও ফিলিস্তিনে চলমান হত্যাকান্ডের বিষয়ে নিশ্চুপ। অথচ ইসরাইলি বাহিনীর বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনী প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোন মন্তব্য করছে না। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অবিলম্বে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা