প্রতারণার দুই মামলায়  রিজেন্ট সাহেদ ১৪ দিনের রিমান্ডে
অপরাধ

প্রতারণার দুই মামলায়  রিজেন্ট সাহেদ ১৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

প্রতারণার দুই মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৬ সেপ্টেম্বর) থেকে তার এ রিমান্ড শুরু হয় ।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক বলেন, প্রতারণার অভিযোগে গ্রেফতার সাহেদ করিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা নয়টি মামলার মধ্যে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড আবেদন করে সিআইডি। সেই প্রেক্ষিতে দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তিনি বলেন, গত ১৩ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলা (নম্বর-০৯) ও ১৬ জুলাই দায়ের করা অপর মামলায় (নম্বর-১২) রোবরার থেকে তাকে সিআইডি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা