ছবি : সংগৃহিত
অপরাধ
ঢাকা থেকে টিকটকার গ্রেফতার

অপহরণের ৯৯ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অবন্তী রানী (১৫) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের ৯৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আড়িয়ল ইউনিয়নের মধু সূধন মন্ডল’র মেয়ে এবং আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুন: পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

সোমবার (২৮ আগস্ট) ভোর রাতে টঙ্গীবাড়ী থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম ঢাকা কদমতলী থানার মেরাজ নগর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।

এসময় অপহরণ মামলার প্রধান আসামি টিকটকার নাজমুল তালুকদারকে (২৪) আটক করে। সে বরগুনা জেলার বারেক ভান্ডারীর ছেলে। তবে অপহরণ মামলার অপর আসামি বারেক ভান্ডারী এখনও পলাতক রয়েছে।

এবিষয়ে মেয়ের বাবা মধু সূধন মন্ডল জানান, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রকাশের ১৫ দিনের মাথায় মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

গত ২০ মে (শনিবার) বিকাল ৩ টার দিকে প্রাইভেট পরার জন্য বাড়ি থেকে বের হলে নাজমুল তালুকদার ও বারেক ভান্ডারীসহ আরও কয়েকজন ব্যক্তি নোয়া গাড়িতে জোর পূর্বক তুলে নিয়ে যায়।

এই ঘটনায় তিনি বাদী হয়ে দুই জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরেণর মামলা করেন।

সেই মামলার প্রধান আসামি নাজমুল তালুদারকে আটক করেছেন টঙ্গীবাড়ী থানার এসআই মেহেদী হাসান সৈকত ও ডিবি পুলিশ এবং তার মেয়ে অবন্তী রানীকে উদ্ধার করেছে।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টঙ্গীবাড়ি থানা (এসআই) মেহেদী হাসান সৈকত জানান, মোবাইল ফেইসবুক লাইক দেওয়ার সূত্র ধরে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার (ওসি) মো. রাজিব খান জানান অপহরণ মামলার আসামি নাজমুল তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা