অপরাধ

চার জেলায় নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক: নয় পুলিশ সুপার (এসপি) ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে মানিকগঞ্জ ও বগুড়াসহ চার জেলায় নতুন চার এসপি এবং অন্যান্য স্থানে পাঁচজনকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে পিরোজপুর, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ এবং পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শহীদুল ইসলামকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞাকে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা