অপরাধ

র‌্যাবের অভিযানে সোয়া দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। মঙ্গলবার (৬ জুলাই) লকডাউনের ষষ্ঠদিনে সারাদেশে ৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে ৪১৫ জনকে বিভিন্ন কারণে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‍্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার কর্তৃক ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ব্যতীত রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দুইজন আরোহন করাসহ অন্যান্য বিধি-নিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ৫০টি ভ্রাম্যমাণ আদালতে ৪১৫ জনকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে সাড়ে তিন হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা