সংগৃহীত
সারাদেশ

গাছের ডাল পড়ে বাইক চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়কে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১১

শুক্রবার (৮ মার্চ) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার কুমারগঞ্জ বাজারের সামনে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোটর সাইকেল চালক ইসমাইল হোসেন (৪৫) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের জমিরুলের ছেলে । তিনি লাহিড়িহাট সাব রেজিট্রি অফিসের দলিল লেখক।

আরও পড়ুন : ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

নিহতের চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, নিহত ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। আর কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে গাছ কাটছিলেন দুই ভাই। এ সময় গাছের কাটা ডাল হঠাৎ হুড়মুড় করে সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেনের মাথার উপর পড়ে। এতে গুরুতর আহত হন হনদলিল লেখক ইসমাইল হোসেন।

রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কুমারগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন। বাড়ির পাশে ও সড়কের ধারে একটি নিম গাছ কাটছিলেন। এ সময় গাছটি পড়ে এমন দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : কারখানায় আগুনে ৩ শ্রমিক দগ্ধ

প্রত্যক্ষদর্শীরা বলেন, সড়কের ধারে সরকারি জায়গার গাছ কাটতে সড়ক ও বন অধিদপ্তরের কোন অনুমতি না নিয়ে ছুটির দিনে গোপনে গাছ কেউ কাটতে পারে না। এভাবে গাছ কাটা অন্যায় হয়েছে। তারপরেও আবার অসর্তকতার জন্য প্রাণ দিতে হলো একজন মানুষকে।

স্থানীয়রা জানায়, কুমারগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রোস্তম আলীর দুই ছেলে কামাল ও শাহজামাল মিলে মহাসড়কের পাশে লাগানো সরকারি একটি গাছ কাটার সময় তাদের অসাবধানতা বশত এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : সীমান্তে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাছ কাটার সময় অসতর্কতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা