সংগৃহীত ছবি
সারাদেশ

কেএনএফ’র গুলিতে যুবক আহত

জেলা প্রতিনিধি: কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্যদের গুলিতে বান্দরবানের রুমা উপজেলায় এক যুবক আহত হয়েছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ ভাইয়ের

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় ২নং রুমা সদর ইউপির ৯নং ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ উহ্লাচিং মার্মা (৩৫) ওই এলাকার মোনাক মার্মার ছেলে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, আহত উহ্লা চিং সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রসহ কেএনএফ সদস্যের দেখতে পান এবং পালানোর চেষ্টা করেন। এ সময় উহ্লা চিংকে লক্ষ্য করে তারা গুলি ছোঁড়ে।

আরও পড়ুন: বাংলাদেশে ভারতীয় নাগরিকের মৃত্যু

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা বলেন, কেএনএফ সদস্যরা এর আগে রিজুক পাড়া থেকে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তিনি। এছাড়া এই ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে রুমা বাজারে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল বলেন, সকাল সাড়ে ৮টায় গুলিবিদ্ধ এক যুবকে ভর্তি করানো হয়েছিল। গুলিটি শরীরে ঢোকার চিহ্ন থাকলেও বের হওয়ার কোনো চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে গুলিটি তার শরীরের মধ্যে রয়ে গেছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বান্দরবান সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, পরিবারের পক্ষ থেকে আহতকে কেএনএফ সদস্যরা গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা