সংগৃহীত
সারাদেশ

চিকিৎসক-নার্সদের বেতন ভাতা বন্ধ রাখতে নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : কর্মস্থল বাদ দিয়ে ডেপুটেশন নিয়ে অন্যস্থানে অবস্থান করা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

আরও পড়ুন: রিতা হত্যায় সাবেক স্বামীর যাবজ্জীবন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, সীমান্তের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা-নিশ্চিত করতে সরকার চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হরিপুর উপজেলা স্বাস্থ্য পদায়ন করেছে। কিছু সংখ্যক চিকিৎসক এখান থেকে নিয়মিত বেতন ভাতাদি উত্তোলন করলেও ডেপুটেশন নিয়ে অবস্থান করছেন অন্যস্থানে। এটা আমার এলাকার ভোটারদের প্রতি অন্যায় করা হয়েছে। আমি চাই, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। এই এলাকার মানুষ সেটির দায়িত্ব আমার কাধে দিয়েছে। এজন্য ডেপুটেশনে থাকা সকলের বেতন বন্ধ রাখতে বলেছেন তিনি।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে ৩ জন চিকিৎসক, ১১ জন নার্স, ০২ জন মিডওয়াইফ ও ৭ জন কর্মচারী ডেপুটেশন নিয়ে ঠাকুরগাঁও জেলা শহরের হাসপাতালে কর্মরত রয়েছেন। এসব কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

জানা গেছে, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন ৮ জন, এর মধ্যে ডেপুটেশনে ৩ জন, সিনিয়র স্টাফ নার্স পদের বিপরীতে ৩০ জনের মধ্যে সবাইকে পদায়ন করা হলেও ১১ জন ডেপুটেশন নিয়েছেন। এছাড়াও মিডওয়াইফ পদে ৫ জনের বিপরীতে ৩ জন কর্মরতদের দুজন ডেপুটেশনে, সিকিউরিটি গার্ড, ওয়ার্ড বয়, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান বিদ, জুনিয়র মেকানিকসহ আরও ০৭ জন কর্মচারী ডেপুটেশনে রয়েছেন।

ডেপুটেশন নেওয়ার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে স্বাস্থ্যসেবা প্রদানে বিঘ্ন ঘটছে। রোগীরা সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। এর ফলে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরে।

আরও পড়ুন: মেলার নামে অশ্লীল নৃত্যের আসর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান জানান, ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি স্যার বেতন-ভাতা বন্ধ রাখতে বলেছেন। আমরা বেতন ভাতা বন্ধ রাখবো। পাশাপাশি আমাদের এখানে সিজারিয়ান অপারেশনের জন্য সার্জারী, গাইনী ও অ্যানেসথেসিয়া কনসালটেন্ট নেই। আলট্রাসনোগ্রামসহ কয়েকটি মেশিন প্রয়োজন। সেগুলো ব্যবস্থা করে দেওয়ার দাবি তুললে তিনি দ্রুত ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ জানান, বেতন বন্ধের বিষয়ে আমাকে কিছু বলেনি এমপি স্যার। তবে চিকিৎসক-নার্সেরা ডেপুটেশনে থাকলেও তারা কিন্তু দায়িত্ব পালন করছে। এমপি স্যার চাইলে তাদের ডেপুটেশন বাতিল করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা