সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত নুরুল কাদের চৌধুরী ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। পৌর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন তিনি।

জানা গেছে, দুপুরে নুরুল মোটরসাইকেলে করে খাগড়াছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। স্থানীয়রা এ সময় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মানিকছড়ির কাছাকাছি গেলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: তালাবদ্ধ লাগেজে যুবকের মৃতদেহ

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

এশীয় ক্রিকেটের বস হওয়ার দৌড়ে তামিম ইকবাল

মহসিন নকভি আর বেশি দিন এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি...

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট &l...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা