সংগৃহীত ছবি
সারাদেশ

সরকারি সোলার বাড়িতে লাগানোর অভিযোগ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের রাস্তা অন্ধকার থাকার কারণে এলাকাবাসীর রাতে চলাচলের সমস্যায় সরকারি ভাবে রাস্তায় একটি সোলার স্থাপন করা হয়। এলাকাবাসীর অজান্তে বীরগঞ্জ পৌর মহল্লার জয়ন্ত ঘোষের ছেলে খানসামা উপজেলার সহকারী শিক্ষা অফিসার অনুপম ঘোষ তুষার নিজ বাড়ির দ্বিতীয় তলায় সোলারটি স্থাপন করেন।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

এলাকাবাসী অনেক সন্ধান করার পর জানতে পারেন অনুপম ঘোষ তুষার নিজ বাড়ির দ্বিতীয় তলায় স্থাপন করেছেন। এ ব্যাপারে এলাকাবাসী জানতে চায় কেন সোলারটি তার নিজ বাড়িতে স্থাপন করা হয়েছে। তিনি এলাকাবাসীর সঙ্গে খারাপ আচরণ করলে এলাকাবাসী গতকাল শনিবার সকালে বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেনকে লিখিত অভিযোগ করলে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল বারিক সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।

এ ব্যাপারে খানসামা উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম ঘোষ তুষারের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আজকের মধ্যে রাস্তায় সোলারটি স্থাপন করে দিবেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সোলারটি স্থাপন করেননি। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

নদীতে বিলীন স্বামীর কবর, নিজের কবর নিয়ে শঙ্কা

আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তা...

অন্তঃসত্ত্বা অবস্থায় দুর্দান্ত অ্যাকশন দীপিকার

সাত মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপে...

কমলগঞ্জে ১২'শ গাছ কাটল বন বিভাগ

সরকার যখন প্রতিবছর ‘পরিবেশ বাঁচাও’ স্লোগান নিয়ে কোটি কোটি টাকা ব্...

এআই ক্যামেরার আওতায় ঢাকা-চট্টগ্রাম-মাওয়া মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এ...

বাগেরহাটে অনলাইন সহিংসতা প্রতিরোধে সভা আনুষ্ঠিত 

​বাগেরহাটে "অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা