সংগৃহীত
সারাদেশ

শাড়ি তৈরির কারখানায় আগুন

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের শাড়ীর তৈরির কারখানায় আগুন দেওয়া হয়েছে। জানা যায় এই ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: হরতালের প্রভাব নেই জনজীবনে

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌরসভার চন্দনগাঁতী সাহা পাড়া মহল্লার উত্তম সাহার কারখানার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, রাতে শাড়ির কারখানায় আগুন দেখে চিৎকার শুরু করেন তারা। প্রতিবেশিরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বাসে টাইম বোমা

অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪০-৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, রাতে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা