বরিশালে দুই স্পিডবোটের সংঘর্ষে শিশু নিহত 
সারাদেশ

বরিশালে দুই স্পিডবোটের সংঘর্ষে শিশু নিহত 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ব‌রিশা‌লের হিজলা উপ‌জেলার মেমানীয় ইউ‌নিয়ন সংলগ্ন মেঘনা নদী‌তে দুই স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ১১ বছরের শিশু রা‌জিয়া নিহত হ‌য়ে‌ছে। দুই স্পিডবো‌টের চালকসহ আহত তিনজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্স হাসপাতালে ভ‌র্তি ক‌রে‌ছেন স্থানীয়রা।

সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে।

মেমানীয় ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান না‌সির উ‌দ্দিন হাওলাদার জানান, নিহ‌ত রা‌জিয়া ইউ‌নি‌য়‌নের ভা‌রৈয়া গ্রা‌মের বেল্লাল রা‌ঢ়ির মে‌য়ে। সে গত ক‌য়েক‌দিন ধরে একই ইউ‌নিয়‌নের চরকুশু‌রিয়া গ্রা‌মে তার মামা আব্দুল্লাহর বাড়িতে থাকছিলো।

গৌরবদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, গত শ‌নিবার (৩০ আগস্ট) ভাগ্নি রা‌জিয়াকে নিয়ে চি‌কিৎসার জন্য ব‌রিশালে যান আব্দুল্লাহ। সোমবার চরকুশু‌রিয়া ফিরতে মামা-ভা‌গ্নি হিজলা উপ‌জেলার পুরান লঞ্চঘাট থে‌কে রাত ৮টার দি‌কে হিজলা-গৌরবধি রু‌টের স্পিড‌বো‌টে ও‌ঠেন। এ সময় বো‌টে চালকসহ তারা তিনজন ছিলেন। রাত ‌সোয়া ৮টার দি‌কে মেমানীয়া মেঘনা মোহনায় বিপরীত দিক থে‌কে আসা আ‌রেক‌টি স্পিড‌বোটের সঙ্গে মু‌খোমু‌খি ধাক্কা লা‌গে। ওই স্পিড‌বো‌টে চালকসহ ছয়জন ছিলেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, এ‌তে স্পিড‌বো‌টের ব‌ডি ভে‌ঙে রা‌জিয়ার পে‌টে ঢু‌কে ক্ষত‌-বিক্ষত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যায়। ত‌বে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আ‌ছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা