সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে নিহত ৩

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলায় বজ্রপাতে ২ কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জেলার মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিহত ব্যক্তিরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী কৃষি শ্রমিক শ্রীমতি পাহান (২৭), একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী কৃষি শ্রমিক সবানী পাহান (৬৫) এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শ্রীমতি পাহান ও সবানী পাহান তাদের বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করছিলেন। ঐ মুহূর্তে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

আরও পড়ুন: সা‌বেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানায়, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান রফিকুল ইসলাম। সেখানে মাছ ধরার সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হলে তিনি মারা যান। নিহতের স্বজনরা খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা