সারাদেশ

আলফাডাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: 'যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাব ও আলফাডাঙ্গা গ্রাজুয়েট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ।

আরও পড়ুন: সা‌বেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, পিওর গোল্ড জুয়েলার্সের চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা পারভীন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ।

আরও পড়ুন: রামপালে এলো ৩১৩০০ টন কয়লা

খেলায় আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা