সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে ১ গৃহবধূ এবং পানিতে ডুবে ১ যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মানিকগঞ্জে মৃত্যু ১

বিদ্যুৎস্পর্শে নিহত গৃহবধূর নাম মোছা. রহিমা বেগম (৪৮)। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

জানা যায়, ৪ সন্তানের জননী রহিমা বেগম সাংসারিক কাজ সেরে সন্ধ্যা ৬ টার দিকে গোসল করতে গেলে ট্যাংকের পানি শেষ হওয়ায় বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিহতের ভাই ইনামুল হোসেন জানান, রহিমা বেগমের স্বামী আব্দুর রহমান ৬ মাস আগে রোগাক্রান্ত হয়ে মারা যায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, বিদ্যুতায়িত রহিমা বেগমকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, বিদ্যুৎস্পর্শ হয়ে ঐ গৃহবধূ মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে একই ইউনিয়নের লঙ্কারচর গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

পরিবার সূত্রে জানা যায়, লঙ্কারচর গ্রামের মো. মোমিন শেখের ছেলে আব্দুল্লাহ শেখ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। স্থানীয় কয়েকজনের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মৃতদেহ উদ্ধার করে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার মো. মিজানুর রহমান জানান, দুপুর দিকে এ ঘটনা ঘটলে স্থানীয়রা চেষ্টা করে না পেয়ে আমাদের খবর দেয়। থানা ষ্টেশনে কোনো ডুবরী না থাকায় তাৎক্ষণাত ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে ডুবরী দল এনে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। আমাদের গাড়িতে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা