সারাদেশ

মারধর করে মোটরসাইকেল-টাকা ছিনতাই

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি শহরের বিকনায় নতুন ষ্টেডিয়াম এলাকায় বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখব

অভিযোগ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পাঞ্জিপুথিপাড়া গ্রামের মন্নান হাওলাদারের ছেলে মোস্তাফিজুর রহমান ও তার ভাতিজা আসাদুজ্জামান হাওলাদার বাড়ি ফিরছিলেন। বিকনা নতুন ষ্টেডিয়াম এলাকায় আসা মাত্র সদর উপজেলার গোয়ালকান্দা গ্রামের বিপ্লব মল্লিক ও তার ২ ছেলে ইব্রাহিম মল্লিক ও ফেরদৌস মল্লিক তাদের মোটরসাইকেলের পথ রোধ করে মারধর করে সাথে থাকা ব্যাংক থেকে উঠানো ২ লাখ ২০ হাজার টাকা ও ১ লক্ষ ২০ হাজার টাকার একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজবা আহমেদ আলভীর সহযোগিতায় মোটরসাইকেল ফেরত পায়।

এ ঘটনায় বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমানের স্ত্রী আন্তা ইসলাম বৃষ্টি বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৫৬৫

সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, তাদের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। তাদের আটকিয়ে হয়তো মটরসাইকেল নিয়েছিল। তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা