সারাদেশ

বৃদ্ধকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনে চলছে তুমুল লড়াই

শুক্রবার (৯ জুন) রাত ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া কালাদি বড়বাড়ি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন জমি ব‍্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ১২৫ মৃত্যু

স্থানীয়া জানায়, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল এলে সেখান থেকে চলে যান। রাত ৮টার দিকে সোলায়মান মিয়াকে গলা কেটে হত্যার পর পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা