সংঘর্ষ
সারাদেশ

দুই বাসের সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি : বরগুনার আমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি

শুক্রবার (৯ জুন) সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী আনোয়ার পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বিজয় পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুড়চে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই গাড়িতে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : হত্যা মামলায় ইমরান খানের জামিন

যাত্রী আহত যাত্রী কুদ্দুস মোল্লা বলেন, মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অনেক যাত্রী আহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহা বিনতে ফারুকী জানান, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা