ছবি : সংগৃহিত
সারাদেশ
কিশোর গ্যাং বিডিবি-১০

ফেনীর ৮ সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি : ফেনীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই বিডিবি-১০ নামের একটি গ্যাংয়ের সদস্য।

আরও পড়ুন : পহেলা বৈশাখ ও ঈদ উদযাপন উপলক্ষে সভা

‌র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় বিডিবি-১০ নামের কিশোর গ্যাংয়ের একটি দল ছিনতাই, চাদাবাজি এবং ভাড়ায় মারামারি সংঘাতে জড়ানোর মত কাজ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।

কিশোরদের সংঘবদ্ধ ওই চক্র মাদক সেবন করে ছিনতাই ও স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্ত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা গ্যাং প্রধান আল আমিনসহ ৮ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন : বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. আল-আমীন (১৯), মেহেদী হাসান রাব্বি (১৯), মিনহাজ মিয়া (১৯), শহিদুল ইসলাম (২০), মনসুর আহমেদ (১৯), আশরাফুল ইসলাম (১৯), নাজমুল হাসান নাহিদ (১৯) ও আদিব আলি সোহান (২০)।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাং সদস্যদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : উখিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা