সারাদেশ

ফেনীতে শেখ কামাল যুব গেমস শুরু

ফেনী প্রতিনিধি: শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ ফেনীতে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় তরুনী বান্দরবান জেলা বনাম কুমিল্লা জেলা দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন: ব্যয় কমানোর নির্দেশ

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের অনুর্ধ্ব-১৭ তরুণ-তরুনী দল ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান।

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ- সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, সদস্য বাহার উদ্দিন বাহার, আমজাদ হোসেন বিপ্লব, দীপক চন্দ্র নাথ, আবুল কালাম পাটোয়ারী ও মো. আবুল হাশেম।

আরও পড়ুন: নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

চট্টগ্রাম বিভাগের ৮ টি জেলা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ১৯ জানুয়ারি ফাইনাল খেলা একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা