বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও গাছের চারা বিতরণ
সারাদেশ

বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও গাছের চারা বিতরণ

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস-২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন।

আরও পড়ুন : পলাশবাড়ীর প্রবীণ নেতা গোলাপের জীবনাবসান

এসময় প্যারাপ্লিজিয়া রোগে আক্রান্ত হয়ে চলাচলে অক্ষম হাজারিহাট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির এক ছাত্রকে নগদ আর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়িন পরিষদ চত্বরে এসব কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই ইউপি চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী।

সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা। বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল।

আরও পড়ুন : আড়াই লাখ তাল বীজ রোপনের উদ্যোগ

এ সময় উপস্থিত ছিলেন কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, সহকারি প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যাক্ষ জাবেদ আলী শেখ প্রমূখ।

পরে ইউপি চত্বরে বৃক্ষরোপণ শেষে বিনামূল্যে প্রায় দুইশ মানুষের ডায়াবেটিস পরীক্ষা ও তাদের হাতে গাছের একটি করে চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা