সারাদেশ

পৌর কর্মচারীর বাড়িতে হামলা-ভাংচুর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর থানা থেকে অভিযোগ প্রত্যাহার না করায় পৌর কর্মচারীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ ওঠেছে স্থানীয় প্রতিপক্ষ রফিকুল্লাহ (৪০) ও তার লোকজনের বিরুদ্ধে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

সোমবার (৩ অক্টোবর) রাতে গৌরীপুর পৌরসভার সতিষা গ্রামে পৌর কর্মচারী মোঃ দেওয়ান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় গৌরীপুর থানায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই পৌর কর্মচারী স্ত্রী জরিনা বেগম (৫৫)।

দেওয়ান হোসেনের ছেলে আনোয়ার হোসেন শরীফ জানান, প্রতিবেশী মৃত হেলাল উদ্দিনের ছেলে রফিকুল্লাহ পূর্ব শত্রুতার জেরে চাঁদা দাবিসহ বাবা দেওয়ান হোসেন ও তাদেরকে নানা হুমকি দিয়ে আসছিলেন। চাঁদা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে রফিকুল্লাহ ও তার লোকজন গত ২১ সেপ্টেম্বর স্থানীয় বালুয়াপাড়া মোড় এলাকায় তার বাবাকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশের সহায়তায় ওইদিন ঘটনাস্থল থেকে তার বাবাকে উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী তার বাবা ২৪ সেপ্টেম্বর গৌরীপুর থানায় অভিযোগ করেন।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

এদিকে, সেই অভিযোগ থানা থেকে প্রত্যাহারের জন্য তাদের পরিবারের লোকজনকে কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল রফিকুল্লার ভাগ্নে মিজানুর রহমান। অভিযোগ প্রত্যাহার না করায় ঘটনারদিন রাতে তাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে ক্ষতি সাধন করা হয়েছে।

তিনি বলেন, বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় তার মা জরিনা বেগম বাদী হয়ে গৌরীপুর থানায় সতিষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে রফিকুল্লাহ (৪০), আব্দুল্লাহ’র ছেলে মিজানুর রহমান (২৫), আঃ সাত্তারের ছেলে আনার হোসেন আকাশ (২১), আবুল কালামের ছেলে কাইয়ুম মিয়া (২১), রফিকুল্লাহ’র ছেলে রিয়াদ হোসেন (১৫), মিরাজ আলীর ছেলে নাজিম উল্লাহ (২২), আবুল কালামের স্ত্রী জাহানারা বেগমসহ (৩০) অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

আরও পড়ুন: দুই লাখ নতুন সেনা পেল রাশিয়া

এ হামলা-ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে রফিকুল্লাহ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

গৌরীপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা