গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

সান নিউজ ডেস্ক: ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মাছ ধরার ট্রলারে রান্নায় ব্যবহারিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

রোববার (২ অক্টোবর) রাতে ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ জেলেরা হলেন- চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, নাসির মাঝির ছেলে মো. মঞ্জ, রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ। ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রাতে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন তিন জেলে। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহরিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে এতে তিন জেলে দগ্ধ হন।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তৎক্ষণিক দগ্ধ তিন জেলেকে অপর জেলেদের সহায়তায় উদ্ধার কওে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ জেলেদের মধ্যে নুর আলম নামের একজন জেলের অবস্থা খুবই সংকটাপন্ন।

ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রোববার রাতে তিন জেলে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন। এ সময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহরিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। এতে তিন জেলে দগ্ধ হন।

আরও পড়ুন: চীনের মধ্যস্থতা চান মোমেন

কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ উদ্দিন খান বলেন, দগ্ধ তিনজনের মধ্যে নুর আলম নামের একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুই জনের শরীরের প্রায় ২০ ভাগেই অগ্নিদাহের ক্ষত রয়েছে। তাদেরকে নিবির পরিচর্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, জেলেদের পক্ষ থেকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা