বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি
স্বাস্থ্য

বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন এবং এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জন। আগের দিন মারা গেছেন ৮৩৬ জন ও সংক্রমিত হন ৩ লাখ ১ হাজার ২৫১ জন।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

সোমবার (৩ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জনে। আর বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে তাইওয়ানে। আক্রান্তের দিক থেকে তালিকার ১৯ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন ও মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৬৩ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে তাইওয়ানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩৭ হাজার ৪৫৩ জন। কিন্তু ওয়ার্ল্ডোমিটারসের তালিকায় মৃত্যুর কোনো তথ্য জানানো হয়নি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২৬০ জন, মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১১২ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৩৮৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

আরও পড়ুন: চীনের মধ্যস্থতা চান মোমেন

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা