মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামায়াত-শিবির পরিবারের সদস্য নীলফামারীর সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহীদ শাহাবকে তাঁর পদ থেকে অপসারণের দাবিত সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে নৌকা ডুবে ১৩ জনের মৃত্যু

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সৈয়দপুরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এর আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধে সৈয়দপুরের প্রথম শহীদ মাহাতাব বেগের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মীর্জা সালাহউদ্দিন বেগ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাস আগস্ট। জাতি শ্রদ্ধাভরে এ মাসটিকে শোকের মাস হিসাবে পালন করে আসছে। অথচ এই মাসেই সৈয়দপুরের নারী শিক্ষার উচ্চ প্রতিষ্ঠান সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে জামাত-শিবির পরিবারের সদস্য শাহীদ শাহাব নামক এক শিক্ষককে।

আরও পড়ুন : বাবুলের মামলার আবেদন খারিজ

উত্তরাঞ্চলের বোমাবাজ খালিদ শাহাব ও সাজিদ শাহাবের আপন বড় ভাই ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তাঁর আপন মামা ব্যবসায়ী অধুনালুপ্ত পাকিস্তান আমল থেকে অদ্যাবধি জামাতের রাজনীতির একজন প্রভাবশালী নেতা। এমন জামায়াত-শিবির পরিবারের সদস্যকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত করে বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করেছে।

জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রক্তকে করেছে কলঙ্কিত। প্রশ্নবিদ্ধ করেছে লাল সবুজের জাতীয় পতাকা।

তিনি আভিযোগ করে বলেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনাধারী শিক্ষকদের ওই পদে পদায়ন না করে প্যানেলের চতুর্থ নম্বর শিক্ষক শাহীদ শাহাবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসিয়েছে। যা চরম লজ্জানক এবং জ্যেষ্ঠতা লংঘন। ওই অধ্যক্ষের অপসারণের এ দাবি আদায়ে প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব। রাজপথে নামব। প্রয়োজনে বুকের রক্ত আবারো ঢেলে দিব। মুজিবের বাংলায় জামাত-শিবির ও সা¤প্রদায়িক শক্তি উচ্ছেদে আবার লড়াইয়ে নামব।

আরও পড়ুন : অপপ্রচারের সমুচিত জবাব দিন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিকরুল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শহীদ সন্তান মিজানুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও শহীদ সন্তান মুজিবুল হক, সাবেক অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরকার, অধ্যাপক সামসুল আলম শাহ প্রমুখ।

এ ব্যাপারে সৈয়দপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীদ শাহাবের বলেন, আমার কোন আত্মীয় কোন দল করলে সেটি তাদের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমাকে সম্পূর্ণ নিয়ম মেনেই এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোন ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।

ওই মহাবিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন জানান, আমি একা কোন কিছু করতে পারি না। পরিষদ থেকে যে নাম এসেছে তাকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা