সারাদেশ

পেট্রোলের দাম চাওয়ায় সেলসম্যানকে মারধর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের বাঁধন কাকন পেট্রোল পাম্পের সেলসম্যান আজিজুর রহমানকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের পুরো ঘটনাটি সিসি ফুটেজে ধরা পড়ায় এখন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: পুলিশ সুপার পুকুরে মাছের পোনা অবমুক্ত

শনিবার (১৭ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে বাঁধন কাকন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

ওই দিন দুপুরে বাপ্পী নামে এক বখাটে যুবক ২০০ টাকার পেট্রোল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। এ সময় পাম্পের সেলসম্যান মো: আজিজুর রহমান টাকা চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চেয়ার দিয়ে মারপিট করে বাপ্পী নামের ওই যুবক। এসময় ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডাকলে বখাটে যুবক ও সহযাত্রীরা পালিয়ে যায়।

এদিকে পাম্পের মালিক পক্ষ সন্ত্রাসী বাপ্পীর নামে ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সন্ত্রাসী বাপ্পী (৩০) বাঁধন কাকন ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে ইসলামনগর হাই স্কুলের পাশে মৃত আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন: ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জরিমানা

হামলার শিকার আজিজুর রহমান বলেন, বাপ্পী ২০০ টাকার পেট্রোল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। এসময় টাকা চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চেয়ার দিয়ে মারপিট করে।

তার পরিবারের সদস্যরা জানান, থানায় অভিযোগ দেওয়ার পরেও বাপ্পীকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। এতে আমরা নিরাপত্তায় ভুগছি। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় আনার দাবি পরিবারটির।

এছাড়াও বাঁধন কাকন পেট্রোল পাম্পের অন্যান্য কর্মচারীরা বলেন, বাপ্পী মাদকাসক্ত যুবক।প্রায় সময়ে সে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। বাপ্পী এর পূর্বেও ওই পাম্পের একাধিক কর্মচারীর উপর হামলা চালায়।

এ ব্যাপারে পাম্পের মালিক রিজিয়া রহমান বলেন, আমরা যারা ইনভেস্ট করি তারা এই ধরনের সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ। আমাদের কর্মীরাও নিরাপদ নয়। আমরা ঘটনার সাথে সাথে ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পাম্পের কর্মচারিকে মারধরের ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। তাকে গ্রেফতার করা মাত্রই আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা