ঝালকাঠিতে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সারাদেশ

ঝালকাঠিতে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনির।

আরও পড়ুন: সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রায় এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। শনিবার ১১ টায় রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির বিগত দিনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের কয়েক কোটি টাকার চেক রাজাপুর ও কাঠাঁলিয়ার শত শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন এবং করোনা মহামারির সময়েও তিনি মানুষের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করেছেন।

আরও পড়ুন: আমরা ব্যয় সংকোচন করছি

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড এ এইচ এম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মজিবুর রহমান, ডেজলিন তালুকদার মেজবাউদ্দিন মাছুদ সিকদার, আব্দুল বারেক ফরাজি, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু ও নাছির উদ্দিন মৃর্ধা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা