সারাদেশ

ফেসবুকে পিস্তলের ছবি, তরুণ আটক  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে নিজের ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় এক তরুণকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুন: বিএনপি ব্যাঙের মতো ডাকছে

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এর আগে,গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের Sohorab Hoshain Mahe নামে ফেসবুক আইডির হিস্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে সে। আটককৃত সোহরাব হোসেন মাহি (২০) উপজেলার ৩ং পরকোট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আটক মাহি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের Sohorab Hoshain Mahe নামে ফেসবুক আইডির হিস্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে কখনও মোবাইল হারিয়ে গিয়াছে আবার কখনো অন্য ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলে।

আরও পড়ুন: আমার পরিবহন আমি দেখছি

এসপি আরও বলেন, তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহ হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোন সদুত্তর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ধৃত করে থানা হাজত খানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা