প্রতীকী ছবি
সারাদেশ

ফের চলন্ত বাসে গণধর্ষণ

সান নিউজ ডেস্ক: গাজীপুরে স্বামীকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে পাঁচ পরিবহন শ্রমিক মিলে এক পোশাক কর্মীকে (২৩) গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করলে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার ও বাস জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

শনিবার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন। গ্রেফতারকৃতরা হলেন, মো. রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), মো. সজিব (২৩), মো. সুমন হাসান (২২) ও মো. শাহিন মিয়া (১৯)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে চাননি তিনি।

থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী নারীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নওগাঁ থেকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাসে স্বামীর সঙ্গে বাস থেকে নামেন ওই নারী। ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে যেতে অপর একটি গাড়ির জন্য অপক্ষা করছিলেন তারা। রাত ৩টা ১০ মিনিটে স্কয়ার মাস্টারবাড়ি যাওয়ার উদ্দেশে তাকওয়া পরিবহনে উঠে বাসে আরও ৬-৭ জন যাত্রী দেখতে পান। রওনা দেওয়ার কিছু সময় পর বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় পৌঁছালে দুই যাত্রী নেমে যান।

আরও পড়ুন: মালাইকা-উরফির বিরুদ্ধে এফআইআর

রাত ৩টা ৪০মিনিটে বাসটি মহাসড়কের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার পার হয়ে কিছুদূর সামনে গেলে চলন্ত বাসে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন লোক হঠাৎ ওই নারীর স্বামীকে মারধর শুরু করেন। তাদের হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন নারী। এ সময় অজ্ঞাত লোকজন ওই নারীর মুখ চেপে ধরে রাখেন এবং স্বামীকে মারপিট করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যান।

ওই নারীর স্বামী বাস থেকে পড়ে আঘাত পেয়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকার বোনের বাসায় চলে যান। শনিবার সকালে অপরিচিত একটি মোবাইল থেকে ফোন করে ওই নারী বিস্তারিত ঘটনা এবং জয়দেবপুর থানায় আছেন বলে স্বামীকে জানান। পরে স্বামী ওই নারীর কাছে যান এবং বিস্তারিত ঘটনা শোনেন।

আরও পড়ুন: বিএনপি ব্যাঙের মতো ডাকছে

এ সময় ভিকটিম তার স্বামীকে জানান, তাকে (স্বামী) গাড়ি থেকে ফেলে দেওয়ার পর অজ্ঞাতনামা ৪-৫ জন তার চোখ বেঁধে ও মুখ চেপে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় নারীর কাছে থাকা একটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫শ টাকাসহ সঙ্গে থাকা অন্যান্য মালামাল নিয়ে চলে যান।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ভিকটিম নারীর অভিযোগ ও শ্রীপুর থানায় তার স্বামীর মামলা রুজুর পর অভিযানে নামে শ্রীপুর থানা ও গাজীপুর জেলা পুলিশের একাধিক দল। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত পাঁচজনকে গ্রেফতার ও বাসটি জব্দ করা হয়।

আরও পড়ুন: আমার পরিবহন আমি দেখছি

তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, ধর্ষণের শিকার নারীকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। রোববার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা