মুন্সীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক
সারাদেশ

মুন্সীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানের মাধ্যমে ৩ শত পিছ ইয়াবাসহ ফয়সাল ওরফে টুন্ডা ফয়সাল (৩৫), মো. স্বপন পাইক (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে

মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করছে ডিবি পুলিশ ।

বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকা থেকে ২০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সালকে আটক করে। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের উপকন্ঠ পশ্চিম মুক্তারপুরে ব্রিজের টোল প্লাজার সংলগ্ন স্হানে মাদক বিক্রির সময় মো. স্বপন পাইককে ১০০ শত পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত ফয়সাল শহররে মাঠপাড়া এলাকার শহিদের ছেলে। অপর আটক স্বপন পাইক সদর উপজেলার বানিয়াল মহেশপুর গ্রামের মৃত নুরুদ্দিন পাইকের ছেলে।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০

জেলা ডিবি পুলিশের (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, পৃথক অভিযানে তিনশত পিস ইয়াবাসহ ফয়সাল ও স্বপন পাইকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত ফয়সালের নামে ইতিপূর্বে ১২টি মাদক মামলা সহ ১৪ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনের মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা