ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
সারাদেশ

পদ্মা সেতু দেখতে গিয়ে ৫ জনের প্রাণহানি

সান নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান জানায়, নিহত পাঁচজন হাসনাবাদ এলাকায় একটি কারখানার শ্রমিক। তারা পাঁচ বন্ধু হাসনাবাদ থেকে সিএনজি যোগে মাওয়া পদ্মা সেতু দেখতে গিয়ে তেঘুরিয়া পৌঁছালে এ দুর্ঘটনায় ঘটে।

আরও পড়ুন: পদ্মা সেতু ঘিরে উচ্ছ্বাস

নিহতরা হলেন- অটোরিকশাচালক তমাল (১৭), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১) ও সামাদ (২০)। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। এ ছাড়া আহত আরেক যাত্রী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নারায়ণগঞ্জ জোনের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, লরিটি তেঘোরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় পোস্তগোলা থেকে মাওয়াগামী দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুন: ঢাবি গণতান্ত্রিক মূল্যবোধের লালনকেন্দ্র

স্থানীয়রা চেষ্টা করেও লরির নিচ যাত্রীদের বের করতে না পারায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। লরিটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক।

এ ব্যাপার হাইওয়ে পুলিশ বাদি হয়ে দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা