সারাদেশ

বর্ণিল আয়োজনে রুহিয়া থানা প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের ঐতিহ্য ও গৌরবের ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ কার্ড দেয়ার নামে টাকা নেয়

বৃহস্পতিবার (৩১ মার্চ ) সকালে রুহিয়া ডাকবাংলো মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বর্ণিল অয়োজনে রজতজয়ন্তী উদযাপন করা হয়।

প্রথম অধিবেশনে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কেটে ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী, প্রবীণ সাংবাদিকের সম্মাননা প্রদান করা হয় এবং দ্বিতীয় অধিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের শিল্পী ও রুহিয়া সংগীত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রুহিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মজিবর রহমান, গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বদরুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও রুহিয়া থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীন সাংবাদিক আব্দুল মজিদ , রুহিয়া থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: সাইফুল্লাহ, মরহুম মকবুল হোসেনের সহধর্মিণী রোখসানা হোসেন, রুহিয়া থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মোস্তাফিজুর রহমান দোলন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

উল্লেখ্য ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাব ১৯৯৬ সালের জুন মাসে ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম খাদেমুল ইসলামের সময়ে এবং তার, পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা লাভ করে। রুহিয়া থানা প্রেসক্লাব প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হয় গত ২০২১ সালের ৩০ জুন। মহামারী করোনা ভাইরাসের কারণে গত বছর রজত জয়ন্তী উদযাপন করা সম্ভব হয়নি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা