সারাদেশ

মাছের আঁশে জীবনের আশা

আমিরুল হক, নীলফামারী: মাছ কাঁটার পর যে আঁশ ফেলে দেওয়া হয় ডাস্টবিনে, তার থেকেই তৈরি হচ্ছে অপরূপ সব হস্তশিল্প। বানানো হচ্ছে গয়না, মনীষী এবং দেবদেবীর মূর্তি।

আরও পড়ুন: আমি আদালতের কাছে কৃতজ্ঞ

এই সব শৌখিন কাজ স্থান পাচ্ছে মানুষের সাজে পোশাকে, ড্রয়িং রুমেও। তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে এসব পণ্য। ফলে মাছের ফেলে দেয়া আঁশে জীবনের আশা খুঁজে পেয়েছেন নীলফামারী সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের নিজপাড়ার কয়েকটি জেলে পরিবার।

অমল চন্দ্র দাস, উষা রানী ও নমিতা রানী জানান, প্রায় ১০ বছর আগে ঢাকার আশঁ ব্যবসায়ী বিধান চন্দ্র রায়ের সাথে পরিচয় হয়। তার পরামর্শে মাছের আশঁগুলো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে জমা করা শুরু করি। প্রথম প্রথম এ কাজে খুবই বিরক্ত হতাম।

দুই মন জমানোর পর তাঁকে ফোন করি আঁশগুলো নেওয়ার জন্য। ৩ হাজার ৬০০ টাকা দরে ৭ হাজার ২০০ টাকায় বিক্রি করি। ফেলনা জিনিস দিয়ে এত টাকা হাতে পেয়ে আমারসহ আশা-পাশের পরিবারের আগ্রহ বাড়ে। এখন গ্রামের প্রায় ১২টি পরিবারের এ কাজ করেন। মহামারি করোনার সময়ও আমাদের এ ব্যবসা ভালো ছিল।

মাসে দুই একবার ঢাকা থেকে মহাজন এসে সব আঁশ নিয়ে যায়। এতে বাড়তি উপার্জনের সুন্দর একটা সুযোগ তৈরী হয়েছে। এই আয় দিয়ে সংসারের প্রয়োজন মিটিয়েও সঞ্চয় করা সম্ভব হচ্ছে। আগের অভাব অনটন কাটিয়ে সুখের মুখ দেখতে পাচ্ছি।

আরও পড়ুন: টাঙ্গাই‌লে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

সবুজ চন্দ্র দাস নামে আরেকজন ব্যবসায়ী বলেন, প্রথমে এলাকার মানুষ আমাকে অন্য চোখে দেখত। ঘৃণা করত। বলত যেই মাছের আঁশ আমরা ডাস্টবিনে ফেলে দেই সেগুলো সে বাড়ি এনে শুকায়। এখন স্বল্প পুঁজিতে ব্যবসা বেশি তাই এখন অনেকেই এই পেশায় আগ্রহী হতে শুরু করেছে। তাই আমরা আশা করছি পাড়ার অন্যদেরও এই কাজে নিয়জিত করে সৈয়দপুরের বাইরের অন্য উপজেলার হাট বাজার থেকেও মাছের আঁশ সংগ্রহ করবো।

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, মাছের আঁশ সংগ্রহ করে শুকিয়ে বিক্রি করা হচ্ছে। ব্যবসাটি আরো লাভজনক হলে আমরা সার্বিক সহযোগিতা করব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা