ধর্ষণ
সারাদেশ

টাঙ্গাই‌লে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: টাঙ্গাই‌লে এক স্কুলছাত্রী‌কে ধর্ষণের পর হত্যা মামলায় মাজেদুর রহমান (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ।

আরও পড়ুন: ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেফতার ১

সোমবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর গ্রামের এক‌টি আখক্ষেত থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়।

ওই রাতে ছাত্রীর ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। ১১ সেপ্টেম্বর তদন্তের এক পর্যায়ে ওই গ্রামের মাজেদুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প‌রে মাজেদুর ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি আদালতে স্বীকার করেন। সাক্ষ্য গ্রহণ ও স্বীকারোক্তি যাচাই বাছাই শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা