ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাধঘাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বাধঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মায়ের দোয়া নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন।

পটুয়াখালী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিকা মল্লিক বলেন, ‘আহত ২০-২২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অনেকেই ভর্তি করা হয়েছে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। বাস দুটিকে আটক করা হয়েছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠা...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদ...

আসছে মৌ খানের নতুন ওয়েব ফিল্ম 

চিত্রনায়িকা মৌ খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। থ্রিলার ও অ্যাকশন...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা