সারাদেশ

সাম্বাদিক আইসছে পালাও!

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে মাঠে তিনটি পয়েন্টে চারজন করে বসে খেলছে তাসের মাধ্যমে জুয়া। এদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন। তারা অপেক্ষায় আছে এ চার জনের কেউ সর্বশান্ত হলে ওই জায়গায় আরেকজন বসবে।

এভাবে জটলা বেঁধে জুয়ার আসর মেতে উঠেছিল জুয়াড়িরা। ঠিক এমন সময় কয়কজন সাংবাদিক মাঠে প্রবেশ করেন। সাংবাদিকদের এমন আগমনে জুয়ায় মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎ একযোগে অনেকেই বলে উঠে সাম্বাদিক আইসছে পালাও। মাত্র এক মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো মাঠ।

খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে বিভাগীয় শহরের এ মাঠে কর্তৃপক্ষ বিজয় ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করে থাকে। এছাড়া রেলওয়ের বিভাগীয় পর্যায়ে ফুটবল, ভলিবলসহ নানা ধরনের খেলা আয়োজন করা হয় এ মাঠে।

বিকেলে নানা বয়সী ছেলেরা ফুটবল ও ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলার অনুশলীন করে। কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে এখানে বছরের দুটি ঈদের প্রধান জামায়াতও অনুষ্ঠিত হয়। কিন্তু শহরবাসীর জন্য গুরুত্বপূর্ণ এ মাঠ এখন জুয়ারি ও মাদকসেবীদের দখলে চলে গেছে।

শাহজাদা আরমান নামের এক যুবক জানান, মাঠে জুয়ার আসর বসায় একটি শক্তিশালী সিন্ডিকেট। লাখ লাখ টাকার জুয়া অনেকটা প্রকাশ্যে চলে। এছাড়া সন্ধ্যা নামলে শুরু হয় মাদক বিক্রি ও সেবন। গাঁজা, বাংলা মদ ও ইয়াবা বিক্রি হয়ে দেদারসে। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই তাদের টার্গেট। টোকাই ও হকারদের মাধ্যমে তারা সেবনকারীদের হাতে মাদক পৌঁছে দিচ্ছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এসে মাদকে আসক্ত হয়ে পড়ছে অনেকে। এক পর্যায়ে নিয়মিত সেবন করতে হয় এই ভয়াবহ মাদক।

শহরের বাশঁবাড়ী এলাকার ক্রিকেটার সাদ্দাম হোসেন বলেন, জুয়ারি ও মাদকসেবীদের কারণে এখানকার পরিবেশ বাজে হয়েছে। তাই এখানে প্রাকটিস বন্ধ করে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, এসবের নেতৃত্ব দিচ্ছেন কিছু প্রভাবশালী মহল। যারা সব ম্যানেজ করে চালাচ্ছে জুয়া ও মাদক ব্যবসা। এসব বন্ধে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তাঁরা।

সান নিউজ/আমিরুল হক/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা