ছবি সংগৃহীত
সারাদেশ

টিভির স্টিকারযুক্ত গাড়িতে ৮৭ কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে ৮৭ কেজি গাঁজা'সহ সাংবাদিক পরিচয়ধারী দুজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া সাংবাদিক পরিচয়ধারীরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কয়া এলাকার মহর আলী মুন্সির ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৭), বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ ভাড়া বাসায় বসবাস করেন।
অপরজন হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর এলাকার আবুল হাশেমের ছেলে সোহান (২২), তিনিও বর্তমানে ঢাকার মিরপুরে জনতা হাউজিং ৭০৭ বস্তিতে বসবাস করেন।

রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সিলেট সীমান্তবর্তী এলাকা হতে সাংবাদিক পরিচয়ধারী কিছু ব্যক্তি চোরা চালানের মাধ্যমে গাঁজা ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ‘৭১ বাংলা’ টিভির স্টিকার যুক্ত প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ৮৭কেজি গাঁজা, ২ বোতল হুইস্কি ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে ও স্টিকার যুক্ত গাড়ি ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা