ছবি সংগৃহীত
সারাদেশ

দরজা খুলতেই মিললো 'বোমা' ও চিঠি

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নন্দনপুর বাজারে আব্দুর রাজ্জাকের বাসায় ফজরের নামাজ শেষে দরজা খুলতেই এক নারী দেখেন চিঠি পড়ে রয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আব্দুর রাজ্জাক ও তার বোন মিলে ভবনটি নির্মাণ করছেন। তাদের চাচি পাশেই একটি টিনশেড ঘরে বাসা ভাড়া নিয়ে থাকেন। সকালে চাচি ফজরের নামাজ শেষে দরজা খুলতেই দেখেন চিঠি পড়ে রয়েছে। চিঠি পড়ে দেখা যায়, দুর্বৃত্তরা এক লাখ টাকা দাবি করেছে। তবে চিঠিতে কারও ঠিকানা দেওয়া হয়নি।

চিঠিতে লেখা রয়েছে- চাঁদার এক লাখ টাকা রাত ১০টার আগে পার্শ্ববর্তী ব্রিজের পাশে চালতা গাছের নিচে হলুদ চিপসের প্যাকেটের নিচে রাখতে হবে। তা না হলে বোমা বিস্ফোরণ হবে। তারপর থেকে আতঙ্কে দিন পার করছেন নির্মাণাধীন ভবনের মালিকরা। বিষয়টি পুলিশে অবগত করা হয়েছে।

গোপালপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন ভূঁইয়া জানান, নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় বোমাসদৃশ বস্তুটি রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা