সারাদেশ

চিংড়ি মাছের পেটে জেল, ৭ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে চিংড়ি মাছে ওজন বর্ধনকারী জেল ব্যবহার করার অপরাধে এক মাছ বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে সোমবার (৮ নভেম্বর) এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের মাছ বিক্রেতা এবং পৌরসভার আধারকোঠা গ্রামের বাসিন্দা নিঠুর রাজবংশীর বিক্রিকৃত চিংড়ি মাছে মাছের ওজন বর্ধননকারী জেলের উপস্থিতি পাওয়া যায়।

এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে তাকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়। এ সময় ওই মাছ ব্যবসায়ী এবং অন্যান্য মাছ ব্যবসায়ীদের অধিকতর সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ভবিষ্যতে যদি কেউ এরূপ করে বা ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি করে তবে অভিযুক্তদের বিরুদ্ধে অধিকতর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা